1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার।

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৬ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

বগুড়া জেলা পুলিশের চলমান অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রমের অংশ হিসেবে আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুন) বগুড়ার পুলিশ সুপারের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি মো. নয়ন হাসান (২২)-কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া আরেক মামলার আসামি মো. রায়হান আলী আলামিন (৩৫) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামলার আসামি মো. মিন্টু আলী প্রাং (২৭)-কে ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (জিআর ও সিআর) আরও ১০ জন আসামিকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তৎপরতা ও মাঠপর্যায়ের নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আদমদীঘি থানা পুলিশের এ ধারাবাহিক অভিযানে মাদক ব্যবসা, অপরাধমূলক কর্মকাণ্ড এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। স্থানীয়দের মধ্যেও পুলিশের এ উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, বিশেষ অভিযানে মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে আদমদীঘি থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করতে বগুড়া জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD