1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রায়পুরে চলমান ড্রেন নির্মাণ কাজ এখন চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮৫ বার পঠিত

 

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

 

লক্ষ্মীপুর জেলা রায়পুর বাজার মহিলা কলেজ সড়কে চলমান ড্রেন নির্মাণ কাজ এখন চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পনা অনুযায়ী বৃষ্টির পানি ডাকাতিয়া নদীতে যাওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। বেহাল সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, পথচারীরা হেঁটেও যাতায়াত করতে পারেন না। বর্তমানে বোঝার উপায় নেই এখানে একসময় পাকা রাস্তা ছিল।

 

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের নতুন বাজার থেকে মহিলা কলেজ ১৬ কোটি ৬০ লাখ ও উপজেলা মোড় থেকে নর্দমা পর্যন্ত ১৬ কোটি ৫৭ লাখ টাকার টেন্ডার হয়েছে। দুটি সড়কের ড্রেন নির্মাণে খনন করে তোলা মাটি রাস্তার পাশেই ফেলে রাখায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই বাজারজুড়ে জমে থাকছে পানি, সৃষ্টি হচ্ছে কাদার স্তুপ। কোথাও কোথাও বিরাট গর্ত, জমে আছে নোংরা পানি। কোথাও কোথাও কাদায় একাকার। যানবাহন চলাচল করলে এসব কাদাপানি ছিটে পড়ছে পথচারীদের গায়ে অথবা সড়কের আশপাশের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে।

 

স্থানীয় ব্যবসায়ীরা ও এলাকাবাসীর অভিযোগ, কাদাপানির কারণে বাজারে ক্রেতা কমে যাওয়ায় বেচাকেনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় এক বছর আগে কাজ শুরু হলেও সঠিক তদারকি ও পরিকল্পনার অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত খননকৃত মাটি অপসারণ এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

রায়পুর পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার বলেন, বর্ষার কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে। আমরা চেষ্টা করছি ঠিকাদারকে দিয়ে দ্রুতই কাজ শেষ করে দুর্ভোগ কমাতে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD