1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রংপুরে ৪৭০ বস্তা সরকারি গমসহ গ্রেপ্তার ২। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৫৯ বার পঠিত

 

রংপুরে ৪৭০ বস্তা সরকারি গমসহ গ্রেপ্তার ২

রংপুর ব্যুরো: রংপুরে কালোবাজারে বিক্রি করার সময় ৪৭০ বস্তা সরকারি গমসহ দুইজন কে আটক করেছে পুলিশ। এ সময় গম ভর্তি একটি কাভার্ডভ্যানও উদ্ধার করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের সরকারি এ গমের প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে।
আটক দু’ আসামি হলেন- রংপুর মহানগরী নূরপূর এলাকার হাজী নিজাম উদ্দিনের ছেলে জিসান উদ্দিন ওরফে প্রিন্স (২৯) ও হারাগাছ পোদ্দারপাড়া গ্রামের গোলাম মোস্তফা বাদশার ছেলে আব্বাস আলী (৪২)। আটক এ দুজনকে গ্রেফতার দেখিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে আরপিএমপির গোয়েন্দা বিভাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) কাজী মুত্তাকী ইবনু মিনান।
এর আগে বৃহস্পতিবার বিকেলে রংপুর মহানগরীর দমদমা ব্রিজ সংলগ্ন মহাসড়কের পার্শ্বে অভিযান পরিচালনা করে ওই দুজনকে আটক ও গম উদ্ধার করে।
উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে দমদমা ব্রিজ সংলগ্ন ফুড ফান হোটেল এণ্ড রেস্টুরেন্টের সামনে চলাচলের মহাসড়কের পার্শ্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪৭০ বস্তা খাদ্য অধিদপ্তরের সরকারি গম উদ্ধারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। উদ্ধার হওয়া গমের বস্তার সর্বমোট ওজন ২৩ হাজার ৫০০ কেজি। বর্তমান বাজারে এর আনুমানিক মূল্য হবে ৭ লক্ষ ৯৯ হাজার টাকা।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুইজন রংপুর মহানগরীর আলমনগর খাদ্য অধিদপ্তরের গোডাউন হতে মেসার্স রিপন ময়দা মিলের জন্য বরাদ্দকৃত সরকারি গম বিধি বহির্ভূতভাবে কালোবাজারির মাধ্যমে অধিক লাভে হাজী মো. নিজাম উদ্দিন ট্রেডার্সের কাছে বিক্রয় করেন। হাজী মো. নিজাম উদ্দিন ট্রেডার্স আবার এসব গমের বস্তা দিনাজপুরের ফুলবাড়ীর মেসার্স রানা ট্রেডার্সের নিকট বিক্রয় করেন, যা কাভার্ডভ্যানে করে পরিবহনের সময় উদ্ধার করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD