1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

চলতি বছরে ফরিদপুরে হাম আক্রান্ত ২৯৮, মৃত্যু ৪- স্বাস্থ্য বিভাগের সতর্কতা।

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে চলতি বছরে হামের সর্বশেষ পরিস্থিতির আপডেট প্রকাশ করেছে সিভিল সার্জন কার্যালয়। বুধবার সকালে ইমেইলের মাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে জেলায় মোট ২৯৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরবর্তী দিন সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২০ জন হাম রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি।
উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায় আলফাডাঙ্গায় ১০ জন, বোয়ালমারীতে ১২ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৭ জন, ফরিদপুর সদরে ১৪ জন এবং সালথায় ৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন।

 

এদিকে, চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। বর্তমানে এই দুই হাসপাতালে মোট ৫৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD