1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

সিরাজগঞ্জের সলঙ্গায় মোবাইল চোর চক্রের তিন সদস্য আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৯১ বার পঠিত

 

সিরাজগঞ্জের সলঙ্গায় মোবাইল চোর চক্রের তিন সদস্য আটক

বিশেষ প্রতিনিধি :মোঃ সোহেল রানা

—————————————–

সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫ টি চোরাই মোবাইল ফোনসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১২ টায় গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- বুধবার (৪ অক্টোবর) রাত সারে ৮ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল মোড় হতে ঢাকামুখী রাস্তার উপর’ একটি অভিযান চালিয়ে ২৫ টি নতুন চোরাই মোবাইল ফোন ও ২২টি মোবাইল ফোনের চার্জারসহ চোর চক্রের ০৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
র‌্যাব আরো জানায়, আসামীরা একটি চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকার বিভিন্ন মোবাইলের দোকানকে টার্গেট করে সুযোগ বুঝে মোবাইল ফোন চুরি করে ঢাকায় নিয়ে বিক্রয় করত। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উল্লাপাড়া উপজেলার ঘোনাগানজানী গ্রামের সাত্তার আলীর ছেলে- মোঃ রমজান আলী (১৯), ও ইব্রাহিম ইসলামের ছেলে- মোঃ মাসুদ রানা (২৯), এবং সলঙ্গা থানার হাটিপাড়া গ্রামের সুরমান আলীর ছেলে- মোঃ শফিকুল ইসলাম (২২)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র সিপিএসসি স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD