1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সাতক্ষীরার তালাইয়ে জাতীয় শিশুকন্যা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

সাতক্ষীরার তালাইয়ে জাতীয় শিশুকন্যা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঃ আজ ৩০ সে সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় বিনিয়োগের অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় কন্যাশিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, কৃতি ফুটবল খেলোয়াড় ও কৃতি শিক্ষার্থী সম্মাননা, দলিতের পক্ষ হতে তাদের সুবিধা ভোগী ১১৪ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়েছে । অনুষ্ঠানটি তালা শিল্পকলা হলরুমে অনুষ্ঠিত হয় ।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনৎ কুমার ঘোষ, চেয়ারম্যান তালা উপজেলা পরিষদ ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুর্শিদা পারভিন পাপড়ি, মহিলা ভাইস চেয়ারম্যান তালা উপজেলা পরিষদ,অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আফিয়া শারমিন, তালা উপজেলা নির্বাহী অফিসার।

অনুষ্ঠানের শেষে চেক বিতরণ করেন নারী উন্নয়ন সংস্থা, সুভাষিনী, তালা, ৪০ হাজার টাকা, পাটকেলঘাটা মহিলা উন্নয়ন সংস্থা, পাটকেলঘাটা তালা, ২৫ হাজার টাকা, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা, সুজনসাহা, পাটকেলঘাটা, তালা ৪০ হাজার টাকা, সানরাইজ মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা বালিয়াদাহা, তালা, ৪০হাজার টাকা, কবি জসিমউদদীন নারী উন্নয়ন সংস্থা, হাতবাস, শুভাষিনী, তালা, ২৫ হাজার টাকা, উইমেন জব ক্রিয়েশন সেন্টার, জাতপুর, তালা, ২৫ হাজার টাকা ও দলিতের পক্ষ হতে তাদের সুবিধা ভোগী ১১৪ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করেন।#

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD