1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। পত্নীতলা সীমান্তে ২৪ কেজির বেশি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির ভাঙা বেদী উদ্ধার। গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন মাদক ব্যবসায়ী আটক করেছে খুলনা র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মনোনীত হলেন রিটন, বরেন্দ্র প্রেসক্লাবের অভিনন্দন। নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেয়া যাবেনা।  কাশিয়ানীতে প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ২০০ বোতল কোডিন ফসফেটযুক্ত ইস্কাফ সিরাপ উদ্ধার; মাদক বহনকারী পিকআপ জব্দ।   প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী।       রামগতি ও কমলনগ দুই উপজেলা মেঘনা তীরবর্তী রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার।

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

মো শারীদ মোল্লা নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য দুটি দল হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাসী) ও বাংলাদেশ আমজনগণ পার্টি। আজ মঙ্গলবার এই তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি।

 

আজ বিকেলে রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, এ তিন দলের নিবন্ধনের বিষয়ে দাবি–আপত্তি আহ্বান করে আগামীকাল বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। কারও দাবি–আপত্তি থাকলে ১২ নভেম্বর পর্যন্ত জানানো যাবে। দাবি আপত্তি নিষ্পত্তি হওয়ার পর চূড়ান্তভাবে নিবন্ধনের সনদ দেওয়া হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রাথমিকভাবে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনযোগ্য হিসেবে চিহ্নিত করেছিল ইসি, তবে জাতীয় লীগ নিবন্ধন পাচ্ছে না। জাতীয় লীগের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠলে ইসি দলটি নিয়ে আবার তদন্ত করে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, পুনঃ তদন্ত করে রাজনৈতিক কর্মকাণ্ডের, ভোটে অংশগ্রহণ ও অতীত নির্বাচনসংক্রান্ত কার্যক্রমে জাতীয় লীগের ধারাবাহিকতা পাওয়া যায়নি।

 

কোনো রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। এখন ইসিতে নিবন্ধিত দল ৫৩টি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আবেদন আহ্বান করার পর ১৪৩টি দল ইসিতে আবেদন করেছিল। প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে ১২১টি আবেদন। ২২টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত করে ইসি। শেষ পর্যন্ত তিনটি দল নিবন্ধন পেতে যাচ্ছে। এ ছাড়া বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে আদালত নিবন্ধন দেওয়ার নির্দেশনা দেওয়ায় আদেশের কপির অপেক্ষায় রয়েছে ইসি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD