1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

 

সাবু রায়( বিকে), দিনাজপুর প্রতিনিধিঃ-

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের . ২১ অক্টোবর ২০২৫
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদনে থাকা এক নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে যায়। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বিদ্যুৎ উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্রের এক ও তিন নম্বর ইউনিট দুটি দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে, গত ১৬ অক্টোবর কেন্দ্রের সর্ববৃহৎ ২৭৫ মেগাওয়াট উৎপাদনক্ষম তৃতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। ফলে ৫৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া কয়লাখনি থেকে উত্তোলিত কয়লা দিয়ে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল। ২০২০ সাল থেকে ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।
উল্লেখ্য, তাপবিদ্যুৎ কেন্দ্রটি থেকে উৎপাদিত পুরো বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। উৎপাদন বন্ধ হওয়ায় লোডশেডিং বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD