1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

প্রত্যন্ত গ্রামে জন দুর্ভোগ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

 

মো:ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘড় ইউনিয়নের মাইধারচালা তেঘুরি গ্রামের কাচা রাস্তা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সোমবার (৬ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, মোঃ মান্নার বাড়ির পাশ থেকে শুকর আলীর বাড়ি এলাকার জামে মসজিদ, ঈদগাহ মাঠ, গোরস্থানসহ প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে এই কাচা পাহাড়ি লাল মাটির রাস্তাটি জরাজীর্ণ অবস্থায়। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, সামান্য বৃষ্টি হলেই পাহাড়ি লাল মাটির এই রাস্তাটি কাদায় পরিণত হয়, যার ফলে সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণরূপে থেমে যায়। এই অবস্থায় স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অসহায়ত্ব বোধ করছেন। দূর্ভোগের প্রভাব পড়েছে জনজীবনের প্রতিটি ক্ষেত্রে: হাট-বাজারে সময়মতো তাদের উৎপাদিত ফসল নিতে না পারায় ফসল নষ্ট হয়ে যাচ্ছে, যা তাদের আর্থিক ক্ষতির কারণ হচ্ছে। অটোরিকশা ও ভ্যান চালকরা রাস্তা অচল হওয়ায় তাদের কর্ম সংস্থান হারাচ্ছেন, যা তাদের সংসার চালানোয় মারাত্মক বিপর্যয় ডেকে আনছে। কমলমতি শিশুদের স্কুলে যাওয়া বিঘ্নিত হচ্ছে। নিয়মিত ক্লাসে উপস্থিত হতে না পারায় তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। জরুরি প্রয়োজনে রোগীদেরকে হাসপাতালে নেওয়া একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে, যা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা এই জনদুর্ভোগ থেকে মুক্তি চান। উপজেলা প্রশাসনের কাছে রাস্তাটি অতি দ্রুত মেরামতের জোরালো দাবি জানিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তাদের দৈনন্দিন জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD