1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত।

টাঙ্গাইল বজ্রপাতে আগুন দোকান ও তুলা ফ্যাক্টরি পড়ে ছাই

  • প্রকাশিতঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

 

মো:ফারুক আহমেদ ঘাটাইল (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বজ্রপাতের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি তুলা ফ্যাক্টরি ও বেশ কয়েকটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় ৫০ জন শ্রমিক ও কর্মচারী তাদের কাজ হারিয়েছেন। গত রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দিগড় ইউনিয়নের ফুলবাড়ি আমিন বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পরপরই প্রচণ্ড বজ্রপাত হয় এবং তা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিদ্যুতের সংস্পর্শে আসা তুলা দ্রুত আগুন ধরিয়ে দেয়, যা অতি দ্রুত আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন বলেন, “বজ্রপাতের পরপরই আগুন লাগে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে আমরা কোনো কিছু বের করতে পারিনি। চোখের সামনেই তুলা ফ্যাক্টরি, একটি ওষধের দোকান, ডেকোরেশনের দোকান, রেস্টুরেন্ট, চায়ের দোকান ও দুটি মুদির দোকান পুড়ে ছাই হয়ে যায়।” তিনি আরও বলেন, “এই অগ্নিকাণ্ডে আমাদের পুঁজিসহ জীবিকা হারিয়েছি। প্রায় ৫০ জন লোকের কর্মসংস্থান এখন ঝুঁকিতে। আমরা সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন আমরা যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছি, তাদের পুনর্বাসন ও পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।” ৬ অক্টোবর দুপুরে ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মোঃ রফিকুল ইসলাম জানান, “অগ্নিনির্বাপণ কার্যক্রম নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে জনজট, সংকীর্ণ পথ এবং বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে দ্রুততার সঙ্গে কাজ করে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।” তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে বলেন, “প্রাথমিক অনুমান অনুযায়ী প্রায় পাঁচ লাখ টাকার মালামল পুড়েছে, কিন্তু আমাদের তৎপরতায় প্রায় ৩০ লাখ টাকার মালামল আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD