1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে জেলা জাসাসের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বৃষ্টিতে সড়কের বেহাল দশা,নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ পথচারীরা। ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যুক্তিক স্থানে স্থাপনের দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, হেঁয়াকোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী চীনের ফাং ওয়েনজুন থেকে আব্দুর রহমান, লক্ষ্মীপুরের সুমাইয়ার সঙ্গে বিয়ে জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ক্ষেতলালে ধানক্ষেতে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ ‎ গাইবানধার তিস্তা এখন ধু-ধু বালুচর, চরে চরে ফসলের সমারোহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি দর্শনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ। শার্শায় ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ২

নওগাঁয় চাঞ্চল্যকর কেতামন বিবি হত্যা মামলা: র‍্যাবের অভিযানে এজাহারনামীয় ২ আসামি গ্রেফতার।    

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

নওগাঁর সাপাহার উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের চাঞ্চল্যকর কেতামন বিবি (৭১) হত্যা মামলার এজাহারনামীয় ২ ও ৩ নম্বর আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টা ৫০ মিনিটে র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-৪, নবীনগর, ঢাকার যৌথ আভিযানিক দল আশুলিয়ার কুরগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‍্যাব জানায়, গত ২৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে একটি খাবারের বাটি নিয়ে পূর্বশত্রুতার জেরে আসামিরা বৃদ্ধা কেতামন বিবির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে আসামি মেহেদী হাসান ইট দিয়ে বৃদ্ধার তলপেটে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে পরদিন (২৫ আগস্ট) সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১২, ধারা ৪৪৭/৩২৩/৩০৭/৩০২/১১৪/৩৪, পেনাল কোড ১৮৬০। মামলার এজাহারে তিনজনকে আসামি করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— ১. মোছাঃ আসমা খাতুন (২১), স্বামী- মোঃ আলমগীর হোসেন, সাং- হাপানিয়া, সাপাহার, নওগাঁ। ২. মোসাঃ আম্বারা বিবি (৪৭), স্বামী- মৃতঃ আনারুল হক, সাং- বৈকণ্ঠপুর, সাপাহার, নওগাঁ।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এই নির্মম হত্যাকাণ্ডটি দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD