1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ধামইরহাটে র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তরিকুল ইসলাম (৩৬) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল তরিকুল ইসলামের গতিবিধি নজরদারিতে রাখে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি বিশেষ দল ধামইরহাট উপজেলার আমাইতারা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে আটক করে তার কাছ থেকে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তরিকুল ইসলামের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার রঘুনাথপুর গ্রামে। তার বাবার নাম মো. আ. মতিন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, মাদক বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। র‌্যাব আরও জানিয়েছে, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী চক্রের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD