1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নড়াইলে নিরিবিলি পিকনিক স্পটে অভিযান অবৈধ চিড়িয়াখানা থেকে ২৫ বন্যপ্রাণী উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে অবৈধ চিড়িয়াখানা থেকে ২৫ বন্যপ্রাণী উদ্ধার
নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি চিড়িয়াখানা থেকে ২৫টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নিরিবিলি পিকনিক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস। এসময় লোহাগড়া থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
উদ্ধারকৃত প্রাণীর মধ্যে রয়েছে—অজগর সাপ ১টি (প্রায় ৭ ফিট লম্বা), মেছো বিড়াল ১টি (ধূসর ডোরাকাটা), কালিম পাখি ৮টি (বেগুনি রঙের), হাঁস ৪টি (বিভিন্ন জাতের), সাদা বক ২টি, কালি বক ২টি, হনুমান (মুখ পোড়া) ২টি এবং অজ্ঞাতনামা ৬টি।
বন অধিদফতর জানায়, এ ধরনের অবৈধ চিড়িয়াখানা বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। উদ্ধারকৃত প্রাণীগুলোকে যথাযথভাবে সংরক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন এবং বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, অবৈধভাবে এসব প্রাণী আটকে রাখা হয়েছিল। অভিযানে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD