1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে জেলা জাসাসের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বৃষ্টিতে সড়কের বেহাল দশা,নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ পথচারীরা। ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যুক্তিক স্থানে স্থাপনের দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, হেঁয়াকোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী চীনের ফাং ওয়েনজুন থেকে আব্দুর রহমান, লক্ষ্মীপুরের সুমাইয়ার সঙ্গে বিয়ে জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ক্ষেতলালে ধানক্ষেতে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ ‎ গাইবানধার তিস্তা এখন ধু-ধু বালুচর, চরে চরে ফসলের সমারোহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি দর্শনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ।

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষের নিউজ সংগ্রহের সময় সাংবাদিক হত্যার চেষ্টা গ্রেপ্তার তিন।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

 

মোঃ মোবারক হোসেন নাদিম নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদীঃ নরসিংদীর সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইদন মিয়া (৭০) নামে একব্যক্তি নিহত ও একাধিক ব্যক্তি আহত হয় এমন সংবাদের ভিত্তিতে যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকার সংবাদ সংগ্রহ করতে গেলে প্রতিপক্ষের লোকজন আয়ুব খান সরকারকে হত্যার চেষ্টায় হামলা করিলে তিনি গুরুত্বর আহত হন। অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছেন বলে জানা যায়।আহত আইয়ুব খান সরকার (৪৮) স্যাটেলাইট টেলিভিশন যমুনা টিভির স্টাফ রিপোর্টার নরসিংদীতে কর্মরত। জানা যায়, অদ্য বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে মুরাদনগর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের চাচা ইদন মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান, এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিক আইয়ুব খান সরকার সংবাদ সংগ্রহের সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার উপর আতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর কাটা জখম করে। এসময় তার ক্যামেরা ভাংচুর করা এবং মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়। পরে আহত সাংবাদিককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। এবিষয়ে সাংবাদিক আইয়ুব খান বলেন, দৈনন্দিন কাজের অংশ হিসেবে আলোকবালির ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে বিএনপির সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। তারা আমাকে বেদম পিটিয়ে আমার ক্যামেরা ভাংচুর, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। 
এই হামলার ঘটনায় নরসিংদীতে আতঙ্ক বিরাজ করছে এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজ তীব্র নিন্দা ,প্রতিবাদ ও অপরাধীদেরকে গ্রেফতারের জোর দাবি করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD