1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নাটোরে ডিবির অভিযান : একদিনে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার।        

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রোববার ভোর থেকে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একদিনে মোট ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ভোর ৪টা থেকে বনবেলঘরিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে পুলিশ। সকাল ৫টা ৩০ মিনিটে নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী গ্রামীণ ট্রাভেলসের (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৫৪০) একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় যাত্রী ওয়াদুদ আলী (২৫) ও ফসের আলী ওরফে সোহেল (২৯) এর হেফাজত থেকে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি। এরপর সকাল ৬টা ৩০ মিনিটে একই এলাকায় ঢাকা-নারায়গঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৫-০২২৭) আটক করা হয়। প্লাস্টিকের ক্যারেট বোঝাই ওই ট্রাকের ভেতরে তল্লাশি চালিয়ে ছয়টি চটের বস্তায় লুকানো ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক থেকে লালান (২৫) ও সাবেরুল ইসলাম ওরফে শহিদ (৩৫) কে আটক করে ডিবি।

নাটোর ডিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে ডিবি সবসময় তৎপর। একদিনে মোট ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করে আবারও সাফল্যের নজির স্থাপন করল নাটোর জেলা গোয়েন্দা শাখা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD