1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

পাইকগাছার বাঁকা-দরগাপুর সংযোগ সেতু ভাঙনের মুখে: হাজারো মানুষের যাতায়াত ঝুঁকিতে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পঠিত

 

আজিজুল ইসলাম পাইকগাছা (খুলনা) বিশেষ প্রতিনিধিঃ

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারের সঙ্গে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুরকে সংযুক্ত করা একমাত্র সেতুটি ভাঙনের মুখে পড়েছে। যার বর্তমান অবস্থা খুবই করুণ ও নাজুক অবস্থা। কপোতাক্ষ নদের প্রবল স্রোতে সেতুটির দুই পাশের পিলারের নিচের মাটি ধসে পড়েছে। এতে ১৯৯২ সালে নির্মিত এ পুরোনো সেতুটি যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, যশোরের কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণেই সেতুটি আজ ঝুঁকির মুখে। মূলত কপোতাক্ষ নদ খনন প্রকল্প-২ এর আওতায় আশাশুনির বড়দল থেকে তালা উপজেলার শালিখা পর্যন্ত নদ খনন করা হলেও রক্ষণাবেক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা, আসাদুল ইসলাম, তোফাজ উদ্দিন ও শরিফুল ইসলাম বলেন, আমরা এলাকাবাসী সারাক্ষণই একটা অজানা আতংকের মধ্যে থাকি। যেকোনো সময় ব্রিজটি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। তাছাড়া ব্রিজের দু-সাইডে রাস্তা সরু হয়ে জায়গা স্বল্পতার কারণে ভারী যানবাহন নিয়ে উঠতে যেয়ে প্রতিদিনই দুর্ঘটনা কবলে পড়তে হচ্ছে পথচারী সহ স্থানীয়দের।
তারা এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এ ব্রিজের যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জানা গেছে, গত বছর বর্ষার অতিরিক্ত পানির চাপে স্থানীয়রা পানি নিষ্কাশনের জন্য ব্রিজের নিচ দিয়ে একটি ক্যানেল কাটেন। সময়ের ব্যবধানে সেটি এখন পূর্ণাঙ্গ নদীতে পরিণত হয়েছে। এর প্রভাবে ইতোমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে কয়েকটি দোকানঘর ও বসতভিটা সহ বহু গাছ-পালা। বর্তমানে ঝুঁকিতে রয়েছে পুরো সেতুটি।

স্থানীয় অনেকে বলেন, এই সেতুটি ভেঙে পড়লে এ অঞ্চলের মানুষের খুলনা-ঢাকা সহ আশপাশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। সাথে দুর্ঘটনাও তো একটি বিষয়। এতে বাড়বে জনভোগান্তি। অতএব এ ধরনের যে কোনো দুর্ঘটনার জন্য পানি উন্নয়ন বোর্ডকেই দায় নিতে হবে।

এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, গত বছর আমাদের পক্ষ থেকে ব্রিজের নিচে ও চারপাশে জিও ব্যাগ ফেলা হয়েছিল।

এ বিষয়ে খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম জানান, দ্রুত আমাদের লোক ওখানে ভিজিটে যাবে। পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে কথা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD