1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

পাইকগাছায় বয়রার গেট সংলগ্ন রাস্তার সংস্কার কাজ চলমান

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

 

আজিজুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

পাইকগাছার বয়রা শ্মশান ঘাট হতে হাড়িয়া ব্রীজ অভিমুখী সড়কের ভাঙাচোরা অংশ সংস্কারের কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির বেশ কিছু জায়গায় খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় সহ পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছেছিলো।

এদিকে জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি আমলে নেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে সড়ক সংস্কারের কাজ বাস্তবায়িত হচ্ছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তিনি সংস্কারাধীন সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ইউএনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজের গুণগত মান নিশ্চিত করে দ্রুত শেষ করার নির্দেশনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ সিএ কৃষ্ণপদ মন্ডল, ফটোগ্রাফার হিরন্ময় ব্যানার্জি সহ আনসার সদস্য বৃন্দ।

এলাকাবাসী জানান, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সড়কটির সংস্কার কাজ তাদের প্রাণের দাবি ছিলো। এজন্য উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সংস্কার কাজ শেষ হলে স্থানীয় বাসিন্দা সহ লতা ইউনিয়নের জনগণের যাতায়াত ও যানবাহন চলাচল আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD