1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

জয়পুরহাট পৌর শহরের সড়কের বেহাল দশা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে জয়পুরহাট পৌরসভার অধিকাংশ সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দের কারণে এসব সড়কে রিকশাচালকরাও যেতে চান না।

স্থানীয়দের অভিযোগ, বছর ঘুরে পৌর করসহ অন্যান্য কর যথাসময়ে পরিশোধ করলেও তারা ন্যূনতম নাগরিক সুবিধা পাচ্ছেন না। তবে আগামী এক মাসের মধ্যে নতুন করে ১৬টি সড়ক ও ৫টি ড্রেন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

দেশ স্বাধীন হওয়ার পর নগরায়ন ও ব্যবসায়িক কেন্দ্র হিসেবে জয়পুরহাটের গুরুত্ব বাড়তে থাকে। এ প্রেক্ষাপটে ১৯৭৫ সালের ৮ জানুয়ারি ২০ দশমিক ৭২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে জয়পুরহাট পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে এর গুরুত্ব বিবেচনা করে ১৯৯১ সালের ১৯ জুন জয়পুরহাট পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। কিন্তু প্রতিষ্ঠার প্রায় পাঁচ দশক পেরিয়ে গেলেও এখনো কাঙ্ক্ষিত নাগরিক সেবা ও উন্নয়নের ছোঁয়া পায়নি এখানকার বাসিন্দারা।

পৌর এলাকার দেবীপুর সড়ক, চিত্রা রোড, ডিসি চত্বর থেকে সরদারপাড়া রোড, ধানমন্ডি রোড ও ডায়াবেটিস সড়কসহ বিভিন্ন মহল্লার অধিকাংশ সড়কের বেহাল দশা। বছরের পর বছর সংস্কার না হওয়া এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এসব সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন স্থানীয়রা।

গ্রিন অ্যান্ড ক্লিন জয়পুরহাটের প্রেসিডেন্ট মো. রাশেদুজ্জামান বলেন, ‘বছর ঘুরে পৌর করসহ অন্যান্য উৎস কর যথাসময়ে পরিশোধ করলেও ন্যূনতম নাগরিক সুবিধা পাচ্ছি না। এ ক্ষেত্রে বিগত সরকারের সময়ে স্থানীয় জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল না।’

এ বিষয়ে জয়পুরহাট পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. মিজানুর রহমান বলেন, ‘আগামী এক মাসের মধ্যে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে অন্তত ৮ থেকে ১০টি সড়কের কাজ শুরু হবে।’

৯টি ওয়ার্ড নিয়ে গঠিত জয়পুরহাট পৌরসভার মোট সড়কের দৈর্ঘ্য ২১৯ কিলোমিটার। এর মধ্যে ৪০ কিলোমিটার কার্পেটিং, ১০ কিলোমিটার মাটির, ১৩০ কিলোমিটার আরসিসি ও ৪৫ কিলোমিটার এইচবিবি সড়ক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD