1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সাম্য, দ্রোহ- মানবতা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মহা প্রয়াণে- শ্রদ্ধাঞ্জলি ও বিনম্র শ্রদ্ধা স্মরণ করছি।

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

 

উন্নত মম শির 

বিনয় দেবনাথঃ

হে চির উন্নত শির…
শব্দরা জাগে তোমার আলোক নহরে
গোলামির জিঞ্জির ভেঙ্গে যায় তোমার দ্রোহের ঝংকারে।

মুক্ত পাখিরা উড়ে যায় বুকের পিঞ্জর খুলে
আছো তুমি চির মহিয়ান অনুভবে।

হে বিদ্রোহী কবি,
তুমি মহাকালের উদিত রবি।
তোমার হৃদয় ভূমিতে ছিল মনঃকষ্ট দুঃখের তটিনী বহমানে।

তবুও তুমি –
অসম্প্রদায়িক চেতনা প্রেমময় এঁকেছ কবিতা আর গানে।

তুমি গানের বুলবুল, শিকল ভাঙার গান,তুমিই নজরুল।

তোমা হতে শিখি, তোমাকে যুগে যুগে পড়ি,
তুমি বিদগ্ধ প্রেমিক, চেতনার শব্দ ফুল, শত কবির কাব্যের ধ্বনি,
তোমাকে ভেঙে নিজেকে যে গড়ি।

পীযুষ দহনে অগ্নিবীণা, প্রণয় সঞ্চিতা, তোমাকে অতিক্রমের দুঃসাহস নেই জানা।
লৌকিক ব্যাপ্তির বহু দূরে তুমি,
তুমি অমর কালজয়ী।

প্রাণসঞ্চারী মৌলিক নির্ভীক মুক্তির চেতনা, তোমার অমর কথামালা।

হে মহা বীর…
তুমি উন্নত মম শির।।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD