1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহীর দূর্গাপুরে প্রবাসীর অর্থায়নে ভাঙা রাস্তা সংস্কার করছেন ছাত্র দলের নেতাকর্মীরা

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

 

মোঃ মনোয়ার হোসেন,রাজশাহী প্রতিনিধিঃ

দীর্ঘদিন ধরে বেহাল দশা রাজশাহীর দুর্গাপুর উপজেলার তেতুল তলা থেকে মাড়িয়া ইউনিয়নের হোজা গ্রামের যাতায়াতের প্রধান রাস্তাটি। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও রাস্তা সংষ্কারে কোন উদ্যোগ নেননি তারা। যার ফলে প্রায় দূর্ঘটনার শিকার হোন পথচারীরা। এমন পরিস্থিতিতে রাস্তাটি নজরে আসে দূর্গাপুরের সন্তান ও লন্ডন প্রবাসী রেজাউল করিমের।

শনিবার(১৬ আগস্ট) সকাল থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু করেন ছাত্র দলের নেতাকর্মী ও স্থানীয়রা।

স্থানীয়রা জানান , হোজা গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বর্ষা মৌসুমে কাঁদা-পানিতে পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হতো প্রতিনিয়ত ।রোগী নিয়ে জরুরিভাবে যেতে চাইলে, ভাঙাচোরা রাস্তার কারণে সম্ভব হয় না। গাড়িও মেলে না, পেলেও ভাড়া বেশি চায়।

স্থানীয় আলহাজ্ব হাসেন আলী বলেন , আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের বার বার রাস্তাটি সংষ্কারের জন্য বলেছি কিন্তু কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত আমাদের প্রবাসী ভাই রেজাউল করিমের সহায়তায় রাস্তাটির সংস্কার শুরু হয়েছে। আশা করি এখন অন্তত চলাচলের উপযোগী হবে।

ভ্যান চালক সাইদুল আলী জানান, ভাঙাচোরা সড়কে গাড়ির ক্ষতি হয়, সময় ও ভাড়াও বেড়ে যায়, যা যাত্রীদের রাগিয়ে দেয়। তাই এই সড়কে যেতে মন চায় না। এখন রেজাউল করিম ভাইয়ের উদ্যোগে রাস্তাটি সংষ্কার হচ্ছে সবার জন্য অনেক উপকার হবে।

প্রবাসী রেজাউল করিমের ছোট ভাই সারওয়ার হোসেন বলেন, রেজাউল ভাই তারেক রহমানের নির্দেশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এই এলাকার রাস্তা ঘাট যেগুলো সংষ্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেই সব রাস্তা আমরা রেজাউল ভাইয়ের অর্থায়নে সংষ্কার করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD