1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ঘাটাইলে ধলাপাড়া দেওপাড়া রাস্তা কার্পেটিং তোলার ভাইরাল ভিডিও ভুল ব্যাখ্যার দাবি প্রকৌশলীর

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: রিমন হোসেনঃ

টাঙ্গাইলের ঘাটাইলের ধলাপাড়া-দেওপাড়া প্রায় সাড়ে ৭ কিলোমিটার সড়কের কার্পেটিং স্থানীয়রা তুলে বাড়িতে নিয়ে যাচ্ছে লুটপাটের ভাইরালকৃত এমন ভিডিওর ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মূলত রাস্তার রক্ষণাবেক্ষণ এবং বর্ধিতকরণের কাজ চলছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইলের উপজেলা নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমানসহ সংশ্লিষ্টরা। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোম্পানি দুর্গা এন্টারপ্রাইজের ম্যানেজার রাকিব বলেন, সড়কের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তাই কার্পেট তুলে পাশে রাখা হয়েছিল। এলাকাবাসী না বুঝে তা নিয়ে গেছে।

এ ব্যাপারে ঘাটাইল উপজেলা নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান জানান, আমরা যে প্রক্রিয়ায় কাজ করেছি তা শতভাগ ঠিক আছে। আমাদের পদ্ধতি অনুযায়ী আমরা কাজ করছি। এগুলো যারা নিচ্ছে তারাও ভুলভাবে নিচ্ছে। তারা এসব ব্যবহার করতে পারবে না। রোদে এসব গলে যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD