1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ঝিনাইগাতীতে গ্রামীণ রাস্তায় চরম দুর্ভোগ সংস্কারের দাবিতে এলাকাবাসী

  • প্রকাশিতঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার পঠিত

 

আল আমিন স্টাফ রিপোর্টারঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বারোয়ামারি চৌরাস্তা থেকে আশপাশের কয়েকটি গ্রামের গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ভাঙা সড়ক, খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও প্রকট হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা গেছে—বারোয়ামারি, গজারিপাড়া, মরিয়মনগর, বনকালি ও ভারুয়া গ্রামের কাঁচা রাস্তাজুড়ে বড় বড় গর্ত, ভাঙা অংশ ও কাদার স্তূপে ভরা। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলপড়ুয়া, কৃষক, দিনমজুরসহ হাজারো মানুষ চলাচল করেন। যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ায় ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চালকরা ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুকনো মৌসুমেও রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকে। ফলে বিকল্প পথে যেতে হয়, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিচ্ছে। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বারবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি পাকা করে স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, “আমাদের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তার বিষয়ে লিখিত আবেদন এসেছে। অতি শ্রীঘ্রই রাস্তাটি সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD