1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

আমি আরো কিছুদিন বাঁচতে চাই

  • প্রকাশিতঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

বিনয় দেবনাথ

আমি আরো কিছুদিন বাঁচতে চাই
আমার ছোট্ট মিষ্টি কন্যার জন্য
যে স্বয়ং একটি মহাকাব্য।

আমি আরো কিছুদিন বাঁচতে চাই
আমার পুত্র সন্তানের জন্য
যে স্বয়ং ইতিহাসের দলিল।

আমি বাঁচতে চাই আমার চেতনায়, ভাবনায়, কল্পনায়, মানবতায়, আর
আমার কবিসত্তায়।

আমাকে বেশ কিছুদিন বাঁচতে হবে এ মায়াবী পৃথিবীতে
কারণ:
যে আমাকে বাঁচায় ক্ষণে ক্ষণে সেই প্রিয়ংবদা
যার
বিশ্বস্ত হাত তুলে দিয়েছি এ হৃদয়ে।

আমি আরো কিছুদিন বাঁচতে চাই জীবনে
বহুকালের কত বই পড়া হয়ে ওঠেনি
মনের মধ্যে জেগে ওঠা কত কথা,এবং কত গল্প ও কবিতা লেখা
হয়ে ওঠেনি তার জন্য।

আমি আরো কিছুদিন বাঁচতে চাই
কত পাখির গান শুনা বাকি আছে
সেই পাখিগুলোর কলকাকলিতে হৃদয় ভরিয়ে দেবার জন্য।

আমি বাঁচতে চাই জ্যোস্না স্নাত ভরা পূর্ণিমায় তার অপরূপ সেই কালো চোখে চোখ রেখে নিবিড় আলিঙ্গনের
আবদ্ধতার আবেশে।

আমি জানি মৃত্যুর সময় অসময় বলে কিছু নেই
পাকড়াও করতে পারে যে কোন সময়
তবুও মানুষের দীর্ঘদিন বাঁচার ইচ্ছে থাকে
সেটা আমারও আছে।

আমি আরো কিছুদিন বাঁচতে চাই
জগত স্রষ্টার অসামান্য সৃষ্টির বিস্ময়ে
অশেষ কৃপার ছায়াতলে অপার ভালোবাসায় সিক্ত হয়ে।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD