1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

খুলনায় কারাবন্দী খালেদা জিয়া সেজে সকলের নজর কেড়েছে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৭ বার পঠিত

খুলনায় কারাবন্দী খালেদা জিয়া সেজে সকলের নজর কেড়েছে

বিশেষ প্রতিনিধি ঃ খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চে একটি গাড়িতে এক কিশোরীর বেশভূষা নজর কেড়েছে সকালের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্দি অবস্থায় আছেন।
২৬শে সেপ্টেম্বর মঙ্গলবার ঝিনাইদহ থেকে বহরে ‘কারাবন্দি খালেদা জিয়া’ সেজে নিজেকে তুলে ধরে হুমায়রা জান্নাত প্রার্থনা নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান হামিদের কন্যা।

সাবেক প্রধানমন্ত্রীর মতো সেজে আসা কিশোরীকে একনজর দেখতে ভিড় করেন কর্মসূচিতে অংশ নেওয়া দলীয় নেতাকর্মীরা। দেখা যায়, বহরের একটি পিকআপ ভ্যানকে ভ্রাম্যমাণ কারাগার বানিয়ে ভেতরে রাখা হয়েছে কিশোরীকে। সেখানে বসেই হাত তুলে নেতাকর্মীদের উৎসাহ দিচ্ছে সে। এদিন দুপুর ১২টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্বোধনী সমাবেশ শেষে রোডমার্চ শুরু হয়।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুরু হওয়া রোডমার্চটি ঝিনাইদহ থেকে মাগুরা ও যশোর হয়ে খুলনা গিয়ে শেষ হয়। ঐ বহরে সেই প্রতীকী কারাগারে খালেদা জিয়ার মুক্তির দাবি লিখে রাখা হয়েছে। ওই পিকআপ ভ্যানে ছিলেন মেয়েটির বাবা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ কয়েকজন নারী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD