1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

রামদিয়া বি এম বি সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

ইমদাদুল হক রানা, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামদিয়া বেনীমাধব বিপিন চন্দ্র (বি এম বি সি) উচ্চ বিদ্যালয়-এ শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বুধবার) অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্বও পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলিমুজ্জামান শেখ, অভিভাবকদের পক্ষে সৈয়দ আলী আজম এবং অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে মূলত দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এবং আসন্ন ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী অকৃতকার্য শিক্ষার্থীদের মান উন্নয়ন ও পাঠে মনোযোগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হয়।
বিদ্যালয়ের৷ সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বলেন, “শিক্ষার মান উন্নয়নের জন্য ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। বর্তমান সময়ে শিক্ষার্থীরা মোবাইল ও ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে, যা পড়াশোনায় বাধা সৃষ্টি করছে। শিক্ষকরা যেন শ্রেণিকক্ষে আরও মনোযোগী হন, এবং স্কুলকে বিশ্রামাগার মনে না করেন।”
তিনি আরও বলেন, “এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে পড়ছে। এই অবস্থায় অভিভাবক ও শিক্ষকদের যৌথভাবে দায়িত্ব নিতে হবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সচেষ্ট হতে হবে।”
সমাবেশে নারী ও পুরুষ উভয় অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আলোচনা শেষে উপস্থিত সবাই শিক্ষার্থীদের পাঠে মনোযোগ বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD