1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ী থানা পুলিশ কর্তৃক সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী সহ অন্যান্য মামলার ওয়ারেন্টভূক্ত সর্বমোট ০৬ জন আসামী গ্রেফতার। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে রেন্ট-এ-কার পরিচালকের ওপর ডাকাতির অভিযোগ, নিরাপত্তা জোরদারের দাবি খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা চট্টগ্রাম নেভী হাসপাতাল গেটে পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেন চালক শামীম গ্রেপ্তার নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের

ধামইরহাটে    বাল্যবিবাহ মুক্ত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত। 

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩২৬ বার পঠিত

 

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্য নিয়ে উপজেলা ও ইউনিয়ন শাখা শিশু ও যুব ভিজিলেন্স কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক অফিসার খোন্দকার মাক্বামাম মাহমুদার সভাপতিত্বে

আলোচনা সভায় পৌরসভাসহ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার জন্য শিশু ও যুব ভিজিলেন্স কমিটির সদস্যদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে অবহিতকরণ, বাল্যবিবাহের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়। 

এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধে শিশু ও যুবকদের সক্রিয় ভূমিকা, কমিটির করণীয়, এবং কমিউনিটি পর্যায়ে তাঁদের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে, সম্প্রতি উপজেলার বাল্যবিবাহ পরিস্থিতি বিশ্লেষণ করে তা প্রতিরোধে স্থানীয় প্রশাসনসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে একটি কার্যকর কৌশল গ্রহণ করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, ধামইরহাট এপি’র শিশু সুরক্ষা অফিসার প্রদীপ হাসদা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভি, রোজালিন মিতু কোড়াইয়া, উপজেলা যুবফোরামের সহসভাপতি যুথি মহন্ত, শিশু ও যুব ভিজিলেন্স কমিটির সভাপতি শুভ চন্দ্র বর্মন, পৌরসভাসহ উপজেলার আট ইউনিয়নের শিশু ও যুব ভিজিলেন্স কমিটির অন্যান্য সদস্যরা। 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD