1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

টাঙ্গাইল সখীপুরে রাস্তার বেহাল দশা, কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: রিমন হোসেনঃ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নত খা চালা থেকে গিলাচালা সড়কটি বর্তমানে চরমভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় জনভোগান্তি চরমে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকার কয়েকজন প্রভাবশালী কাঠ ব্যবসায়ী নিবন্ধনবিহীন ট্যাফে ট্রাক্টর ব্যবহার করে প্রতিনিয়ত ভারী কাঠ পরিবহন করছেন। এই বেআইনি ও নিয়ম বহির্ভূত যান চলাচলের কারণেই রাস্তার এমন করুণ দশা হয়েছে। স্থানীয় জনগণ জানান, রাস্তার মাটির উপরে গভীর গর্ত তৈরি হয়েছে, যার ফলে হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে পড়েছে, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য এটি হয়ে উঠেছে একটি বড় দুর্ভোগ।
এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রভাবশালীদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। প্রশাসন চাইলে সহজেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, কিন্তু অজ্ঞাত কারণে নিরব ভূমিকা পালন করছে।

এলাকাবাসীর একমাত্র দাবী, অবিলম্বে নিবন্ধনহীন ট্রাক্টর চলাচল বন্ধ করে রাস্তা মেরামত করে এটি চলাচল উপযোগী করে তোলা হোক। স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই পারে এই ভোগান্তির অবসান ঘটাতে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD