1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বেকার চরণ

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত

মোঃ রহমত আলী

যে কোনো নিঃশ্বাসের
নেই তো বন্ধু কোনো বিশ্বাস।
এ জীবন পাঠশালায় হয়েছে শিক্ষার অভাব,
শরমের দীক্ষায় নাহি মিটে কোনো তৃষ্ণা।
পিপাসায় যখন সমুদ্র ক্ষান্ত,
তখনই মোহনায় জোয়ারের আনন্দ-ন।
চরণ সারা জনমের বেকার,
তবু উদাহরণ রয়েছে সাজানো হাজার
এখন কি এক তার -এক আমার,
তবেই তো বলা চলে জীবন চরণ বেকার।

চশমার আড়ালে এক কালো চোখ,
লুকানো রয়েছে যেথায়, হাজারো লক্ষ লোভ।
চরণের ছাপ আঁকা আছে যাবার !
পিছনে ফিরিয়া দেখি,
কেউ যে আর নেই আমার।
যে বন্ধু ছিলে একান্তই আমার
তারই চরণ চাদরে ঢাকা পাপের পর্দার।

প্রতীক্ষায় ছিলে যবে
চরণ যেন না হয় বেকার।
তবে বিধাতার নিয়মে-র
আগে বা পরে, সবই যে বেকার !
তাই তো আর কি থাকে করার,
আশার তরঙ্গে, নিরাশার দীপ জ্বলে,
এ কেমন ছলে-ছলে জীবন চলে।
এই তো বর্তমান ধরন শত অন্যায়ের পরেও
নাহি হয় ন্যায়ের আঙ্গিনায় সত্য সূর্যের উদয়ন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD