1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

পাইকগাছায় শিবসা ব্রীজের সিসি ব্লকে গর্ত: দুর্ঘটনার আশঙ্কা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২০৭ বার পঠিত

 

আজিজুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

সম্প্রতি অতি বৃষ্টির কারণে পাইকগাছার পৌর সদরের মাছ কাটা সংলগ্ন শিবসা ব্রিজের বাম পাশে এপ্রোচ রোডের সিসি ব্লক অংশে বড় আকারের গর্তের সৃষ্টি সহ পূর্ব পাশের মেইন রাস্তার মাটি ধসে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি সহ পথচারীদের মাঝে এক ধরনের আতঙ্ক কাজ করছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরজমিন ঘুরে জানা যায়, জনগুরুত্বপূর্ণ এ সড়কটি পাইকগাছার সোলাদানা, গড়ইখালী ও দারুলমল্লিকসহ বিভিন্ন ইউনিয়নের মানুষের খুলনার যাওয়ার একটি সহজ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন এ সড়ক ও ব্রীজ ব্যবহার করে হাজার হাজার মানুষ উপজেলা শহর সহ খুলনার উদ্দেশ্যে যাতায়াত করে থাকেন। পাশাপাশি শত শত কোমলমতি শিক্ষার্থী, বাস, ট্রাক, পিকআপ ভ্যান, নসিমন, করিমন, ইজিবাইক সহ মালবাহী যানবাহন চলাচল করে।

এদিকে গত বেশ কিছুদিন একটানা অতি বৃষ্টির কারনে এ ব্রীজের সিসি ব্লকের নিচের বালু ও মাটি সরে যেয়ে প্রায় ২৫/৩০ ফুট লম্বা ও ৪/৫ ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ব্রিজের পূর্ব পাশের মেইন রাস্তার মাটি ও বালু সরে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়ক ও ব্রীজটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও ব্রিজে দীর্ঘদিন ধরে গাইড পোস্ট থাকায় মালবাহী গাড়ি ও ইটের ট্রলি উল্টে ইতোমধ্যে ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে জানান স্থানীয়রা। একারণে যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

এলাকাবাসীর পক্ষে পৌরসভা ৬ নং ওয়ার্ডের বাতিখালী পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি এম জালাল উদ্দীন বলেন, সম্প্রতি অতি বৃষ্টির কারণে এ গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়া ব্রিজে দু’পাশে গাইড পোস্ট না থাকায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন পথচারীরা।

এবিষয়ে স্থানীয় ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ বলেন, গাইড পোস্ট লাগানো সহ গর্তের স্থানগুলো দ্রুত সংস্কারের জন্য জোর দাবি জানাচ্ছি।

খুলনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল হক জানান, ব্রিজের গর্তের স্থানগুলো দ্রুত মেরামত করার চেষ্টা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD