1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

এশিয়া কাপের ভেন্যু ও শুরুর সময় চূড়ান্ত!

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৫০৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদকঃ

পাকিস্তান ও ভারতের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল অনিশ্চয়তা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে এবারের আসরের ভেন্যু ও সময়।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ভারত ও শ্রীলঙ্কা প্রতিনিধি সরাসরি সভায় অংশ না নিলেও ভার্চুয়ালি উপস্থিত ছিল। বৈঠকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এবিপি লাইভ-এর বরাতে জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫।

প্রাথমিকভাবে ভারত আয়োজক হতে পারে বলে ধারণা করা হলেও, শেষ মুহূর্তে আয়োজক দেশ পাল্টে সংযুক্ত আরব আমিরাত নির্ধারণ করা হয়েছে। এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে দুবাই ও আবুধাবির ভেন্যুতে। তবে এসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এই আসরে অংশ নিচ্ছে মোট ৮টি দেশ। এর মধ্যে আইসিসির পূর্ণ সদস্য—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এছাড়া সহযোগী সদস্য দেশ—সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং—এবারের আসরে খেলবে।

তবে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’-এ ভারতীয় দল পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় ম্যাচটি বাতিল হয়ে যায়। সেই ঘটনার রেশ ধরে এবার এশিয়া কাপেও দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা ও মতবিরোধ।

শেষ সিদ্ধান্ত এখন বিসিসিআই তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD