1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহী গোদাগাড়ীতে স্বর্ণের চুরির ঘটনায় ৪ চোর আটক। নয়া কণ্ঠ 

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৮ বার পঠিত

রাজশাহী গোদাগাড়ীতে স্বর্ণের চুরির ঘটনায় ৪ চোর আটক

মোস্তাফিজুর রহমান
রাজশাহী ব্যুরো চীফ।

রাজশাহীর গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে (প্রেমতলী) অভিনয় কায়দায় রুগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। আজ রবিবার (২৪ সেপ্টেম্বর ২০২৩) সকাল অনুমানিক ০৯.৩০ টার সময় গোগ্রাম ইউনিয়নের সুফিয়া খাতুন নামে এক রুগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে এলে চোর চক্রের ৪ সদস্য তাকে টার্গেট করে তার আশেপাশে ঘুরতে থাকে। এক পর্যায়ে ভুক্তভোগী সেই রোগীর গলায় থাকা স্বর্ণের চেইনটি কৌশলে ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। চক্রটির আশেপাশে থাকা জনতার সহায়তা ৪ সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, মোসাঃ সেলিনা আক্তার জোসনা (৪০), স্বামী- মোঃ ওস্তার আলী কালাচাঁন, পিতা- মোঃ নূর মিয়া, মোসাঃ রুমানা আক্তার আঁখি (২০), স্বামী- মোঃ মজনু, পিতা- মোঃ ওস্তার আলী কাঁলাচান,  মোসাঃ সুবর্ণা খাতুন চাঁদনী (২১), স্বামী- মৃত আকাশ, পিতা- মোঃ ওস্তার আলী কালাচাঁন ও মোসাঃ শিরিনা আক্তার জুমা (৩০), স্বামী- মোঃ আলাউদ্দিন জামাল, সকলের সাং- ডরমন্ডল, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া । আটককৃতদের প্রেমতলী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে।

ভুক্তভোগী মোসাঃ সুফিয়া খাতুন জানান, তিনি ডায়াবেটিক রোগের কিছু ঔষধ নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (প্রেমতলী) গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সিরিয়াল অনুযায়ী লাইনে দাঁড়িয়েছিলেন। পেছনে ১নং আসামী সেলিনা ও ২নং আসামী রুমানা এবং সামনে ৩নং আসামী সুবর্ণা ও ৪নং আসামী শিরিনা একই সারিতে দাঁড়িয়ে একই উদ্দেশ্যে পরিকল্পনা অনুযায়ী ধাক্কাধাক্কি করে আমাকে ঘিরে ধরে। তারপর আমার পেছনে থাকা ১নং আসামী সেলিনা তার হাতে থাকা একটি কাঁচি দিয়ে কৌশলে আমার গলায় পরিহিত ০১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইনটি কেটে দিলে (যাহার মূল্য অনুমান ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা আমার গলায় পরিহিত স্বর্ণের চেইনটি নিচে মেঝেতে পড়ে যায়। এসময় ১নং আসামী সেলিনা অন্যান্য সকল আসামীর সহায়তায় তা চুরি করে । তখন আমি আমার গলায় হাত দিয়া স্বর্ণের চেইন চুরির বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশেপাশের লোকজন ও হাসপাতাল স্টাফ মিলে উক্ত আসামীদেরকে আটক করে ।

প্রেমতলী পুলিশ ফাঁড়ির সদস্যগণ ঘটনাস্থলে গিয়ে আসামিদেরকে হেফাজতে নিয়ে তল্লাশী করে ১নং আসামী সেলিনার নিকট হইতে চুরি যাওয়া সেই ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও চুরির কাজে ব্যবহৃত কাঁচি উদ্ধার করে। উক্ত আসামিদের বিরুদ্ধে চুরির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।#

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD