1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

বৃষ্টিপাতের প্রভাব পড়েছে সবজির বাজারে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৬১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকার:

রাজবাড়ী সহ দেশব্যাপী বৃষ্টিপাতের প্রভাব পড়েছে সবজির বাজারে। বাজারে তুলনামূলক সবজি কম থাকায় বিক্রেতাদের অনেকটাই বেপরোয়া আচরণ দেখা গেছে। এতে সাধারণ মানুষকে বাধ্য হয়ে প্রয়োজনীয় বাজার করে ঘরে ফিরতে হচ্ছে।

রাজবাড়ীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে বাজারে সবজি কম। তাই বেশি দামেই আমাদের কিনে আনতে হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বাজারে শসা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০-৬০ টাকায়, যেখানে ২ দিন আগেও ছিল ৪০ টাকা কেজি। বেগুন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।
লাউ ৬০-৮০ টাকা, কাঁচা মরিচ ১২০ কেজি বিক্রি হচ্ছে। কয় দিন আগেও এই কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়।
আজ বাজারে অন্যান্য দিনের তুলনায় শাকের উপস্থিতিও কম দেখা গেছে। ফলে দামও তুলনামূলক বেশি। এক আঁটি লালশাক বিক্রি হচ্ছে ২০ টাকায়, যা অন্যান্য সময়ে ১০ টাকা করে পাওয়া যায়। এছাড়া লাউশাক ৫০ টাকায়, পালংশাক ২০ টাকা করে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মাহমুদুল হাসান জানান, বৃষ্টির দিন এলেই শাক-সবজির দাম বেড়ে যায়। সবজির দাম শুনলে মাথা গরম হয়ে যায়।
যা দাম চাচ্ছে তাই দিতে হবে। না হয় সামনে দাঁড়ানোরও সুযোগ নেই। কী আর করা, বাধ্য হয়েই কিনতে হচ্ছে।
এক ভ্যানচালক বলেন, খারাপের দিনে এমনিতেই আয় রোজগার কম। তারপর আবার জিনিসপত্রের দাম বেশি। আমাদের মতো মানুষের হয়েছে যন্ত্রণা। ভারী কাজ করতে হয় বলে না খেয়েও থাকা যায় না। এ দামের বাজারে কিনে খাওয়াও কষ্ট।
শাক বিক্রেতা রাব্বি ইসলাম বলেন, সকালে রাজবাড়ী বড়ো বাজারে গিয়ে খুব বেশি শাক পাইনি। কম করেই এনেছি। এর মধ্যেই আমার লাভটা বের করে নিতে হবে। আমাদেরও তো পরিবার সংসার আছে। ২ টা টাকা যদি লাভ না করতে পারি, তাহলে ব্যবসা করে কী লাভ!
৪-৫ দিনের বৃষ্টিতে অনেকেরই শাক নষ্ট হয়েছে। আজকের দিন এভাবে থাকলে দাম আরও বাড়তে পারে। তবে দিন ভালো হয়ে গেলে ২ দিনেই সব ঠিক হয়ে যাবে।
আরেক সবজি বিক্রেতা মো. কবির হোসেন বলেন, বৃষ্টিতে আমাদেরও সবজি নষ্ট হয়। তাই সব ব্যবসায়ীরাই কম কম কিনে। পাইকারি বাজারেও যে সবজি খুব বেশি, তা না। বৃষ্টির কারণে ঢাকায় সবজি কম ঢুকে। তাই বাধ্য হয়েই দামটা একটু বাড়িয়ে রাখতে হয়।
তার মানে চাহিদা অনুযায়ী সবজির পরিমাণ কম। তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD