1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে ওয়ার্ডভিত্তিক স্পোর্টিং ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও 

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৬৬ বার পঠিত

 

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহীঃ

 

যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্রীড়াবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক স্পোর্টিং ক্লাবসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে থাকা ক্লাবগুলোর মাঝে ফুটবল, রেজিস্টার খাতা সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন থেকে শুরু হওয়া এ কর্মসূচির উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ ।

এ সময় তিনি বলেন, “শরীর ও মনের বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই ক্রীড়া সামগ্রীগুলো তাদের স্বপ্নপূরণের হাতিয়ার হয়ে উঠবে।” অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, ক্লাব কর্মকর্তাবৃন্দ এবং যুবকরা উপস্থিত ছিলেন।

ক্রীড়া সামগ্রী পেয়ে ক্লাবগুলোর কর্মকর্তারা আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত চর্চার মাধ্যমে যুব সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিতে প্রতিশ্রুতি দেন। এ উদ্যোগের মাধ্যমে গোদাগাড়ীতে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির পথ আরও প্রশস্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ক্রীড়াবিদ ও অভিভাবকেরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD