1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টির  এনসিপি কমিটি ঘোষণা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৬৩ বার পঠিত

 

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্রগ্ৰামঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ২১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি আগামী তিন মাস মেয়াদে দায়িত্ব পালন করবে।
২৫ জুন
এ কমিটির অনুমোদন দিয়েছেন দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব হাসনাত আব্দুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘোষিত কমিটিতে মো. তহীদুল ইসলাম মাছুমকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন— অধ্যাপক এ.ইউ. মাসুদ, সৈয়দ মোহাম্মদ ইউনূছ, মো. শাহেদুল ইসলাম ও জাহেদুল হক।

দলীয় সূত্র জানায়, এনসিপি বর্তমানে সাংগঠনিকভাবে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় সাংগঠনিক কাঠামো গঠনের কাজ চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সাতকানিয়ায় এই নতুন সমন্বয় কমিটি ঘোষণা করা হলো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD