1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম মহানগর বিএনপি ৩১টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৩০ বার পঠিত

 

ওমর ফারুক চট্টগ্রাম ব্যুরো

২৬জুন বৃহস্পতিবার

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমানের সাক্ষরিত এক পত্রে এসব কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বিষয়টি নিশ্চিত করেন।
৩১ টি ওয়ার্ড কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পর্যায়ক্রমে চট্টগ্রাম মহানগরীর বাকি ওয়ার্ডগুলো কমিটি গঠনের প্রক্রিয়ায় চলমান রয়েছে, যা যথাসময়ে প্রকাশ করা হবে।
কমিটি গঠনের ক্ষেত্রে দলীয় অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা, অতীত আন্দোলনে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যাঁরা দুঃসময়ে দলের পাশে থেকেছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং সক্রিয়ভাবে সংগঠন পরিচালনায় ভূমিকা রেখেছেন, তাঁদেরই যথাযথ মূল্যায়নের ভিত্তিতে এ কমিটিগুলো গঠন করা হয়েছে।
৩১টি ওয়ার্ডের মধ্যে যে সব ওয়ার্ডের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি রয়েছে ২নং জালালাবাদ ওয়ার্ড,৩ নং পাঁচলাইশ ওয়ার্ড, ৪ নং উত্তর চান্দগাঁও ওয়ার্ড ,৫ নং মোহরা ওয়ার্ড , ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, ৮নং শুলকবহর, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ,১৪ নং লালখান বাজার ওয়ার্ড, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড, ১৬নং চকবাজার ওয়ার্ড, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড, ১৮ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড , ১৯ নং দেওয়ান বাজার ওয়ার্ড ,২০ নং এনায়েত বাজার ওয়ার্ড, ২৮ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড ,ষোলশহর ওয়ার্ড ,২৪ নং আগ্রাবাদ ওয়ার্ড, ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড , ৩০ নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড, ৩১ নং আলকরণ ওয়ার্ড, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড, ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড ,৩৬ নং নিমতলা-গোসাইলডাঙ্গা ওয়ার্ড, ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড ,৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড।
এছাড়া ও ৪২ নম্বর কসমোপলিটন, আমিন শিল্পাঞ্চল, বায়েজিদ-নাসিরাবাদ শিল্পাঞ্চল ও দক্ষিণ চান্দগাঁও ওয়ার্ডের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
দলের নেতারা জানান, প্রতিটি ওয়ার্ডে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
২০২৪ সালের ৩ ডিসেম্বর নগরীর একটি রেস্তোরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে মহানগরীর সাংগঠনিক ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে চট্টগ্রাম নগর বিএনপি।
উল্লেখ্য যে,সদ্য ঘোষিত বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে বিভিন্ন গ্রুপ,উপ গ্রুপ‌ ,হাইব্রিড নেতার গ্রুপ এবং মাঠ‌ পর্যায়ে অনেক নেতাকর্মী সন্তুষ্ট না হওয়ায় বাক – প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করতে দেখা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD