1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত।

১৬৮তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৮০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা , রাজশাহীতে আজ ১৬৮ তম টিআরসি ব্যাচের মনোজ্ঞ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমান, প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত ) বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা , রাজশাহী উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রশিক্ষণে ৩৫৭ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মোঃ সাব্বির হোসেন (পিএ/ ৩২০ ) বেস্ট টিআরসি ও বিষয় ভিত্তিক  শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে নির্বাচিত হন । এছাড়া বিষয় ভিত্তিক  শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ মোঃ রকি হাসান (পিএ / ১২৮ ) এবং বেস্ট শুটার মোঃ নূরনবী মিয়া ( পিএ/ ৫৫১ ) নির্বাচিত হন । প্রধান অতিথি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন । 

      উক্ত অনুষ্ঠানে উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাগণ এবং রাজশাহী বিভাগের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ রাজশাহী ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি ও গুরুত্বপুর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি টিআরসিদের মাঝে  সার্টিফিকেট বিতরণ করেন ।

৫ই আগষ্টের পর চার মাসের এই প্রথম ব্যাচের উৎসাহ উদ্দীপনা ও আনন্দের  মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD