1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

সর্বনাশা মাদক

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪৭৩ বার পঠিত

শাহিদা আক্তার তন্নি

মাদক সেবন করছ তুমি
খাচ্ছ আরো গাজা,
টানে টানে পাচ্ছ তুমি
আহা কি যে মজা।

ভুলে গেছো জীবন মায়া
পাচ্ছো বুঝি সুখ,
অত্যাচারে অবিচারে
ভাসছে কত বুক।

কত মায়ের বুক ভাসানো
আসছে ভেসে কান্না,
রক্ত পিয়াস তোমার মনে
রক্তে যে হয় বন্যা।

ভাবছো তুমি মাদক সেবন
করে হবে রাজা,
নেশার ঘোর কাটলে তোমার
দেখবে তুমি প্রজা।

দিন মজুর বাবা তোমার
করছে কত কষ্ট,
নেশা করে হাজার টাকা
করছো তুমি নষ্ট।

মাদক সেবন করে আজ
মারছো ঘরের বউ,
তোমার অত্যাচারের থেকে
পায়না রেহাই কেউ।

মাদকের জন্য আজ
ভাঙছে কত সংসার,
থাকনা তাদের গায়ে ভরা
সোনার অলংকার।

নিষ্পাপ ওই মেয়েটিও আজ
পায়না রেহাই তাতে,
নেশার বোতল তুলে দেওয়া
হচ্ছে তাদের হাতে।

পতিতালয়ে নাম দিল আজ
কত শত মেয়ে,
সম্মান বুঝি বিক্রি হলো
নেশার কারনে।

দেশটা আজি নষ্ট হচ্ছে
এই নেশার জন্য,
নেশাকারি ভাবে বুঝি
জীবন আমার ধন্য।

ধর্ষিত আজ কত মা বোন
এই নেশারই জন্য,
কেমন হলে ভাই তুমি
এত জঘন্য।

যুব সমাজ নষ্ট হচ্ছে
নেশার কারণে,
তরুন কিশোর বলে আমরা
চুপ থাকি কেমনে।

মাদক সেবন করে তোমার
হারিওনা বিবেক,
নেশার ঘোর কাটলে তোমার
দেখবে সবই আবেগ।

আবেগ দিয়ে যায় না জীবন
সঠিক পথচলা,
অন্ধ তুমি বন্ধ জীবন
খোলো মনের তালা।

মাদক তোমায় দিচ্ছে সুখ
মিছে তোমার আশা
মাদক তোমার মরণব্যাধি
মাদক সর্বনাশা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD