1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহীতে বগি লাইনচ্যুত হওয়ায় সাড়ে তিনঘন্টা বিলম্বে ছাড়ল বিরতিহীন বনলতা

  • প্রকাশিতঃ সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী 

 

রাজশাহী রেলস্টেশন প্ল্যাটফর্মে বগি লাইনচ্যুতের কারণে সাড়ে তিনঘন্টা পর ছেড়ে গেছে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন।

 

সাড়ে ১০টার দিকে ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে যায়। সকল ৭টায় ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।

 

সোমবার সকাল ৬টার দিকে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্য চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করে। সাতটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশলে পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়। এতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

 

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মে ঢুকার সময় হঠাৎ করেই বিকট শব্দ হয়। পরে দেখা যায় বগির চাকা ভেঙ্গে লাইনচ্যুত হয়েছে বগিটি। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

তিনি বলেন, রেল কর্মীরা জ্যাক ব্যবহার করে বগিটি উদ্ধার করে। এর পর ট্রেনটি সোয়া ১০টায় প্লাটফর্মে নেওয়া হয়। আর বেলা সাড়ে ১০টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD