1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

তারার সাথে প্রেমকাহিনী

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

তারার সাথে প্রেমকাহিনী
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী

আমি নিকষ রজনিতে জেগে-জেগে
তোমার কথাই শুধু ভাবি,
আমি চাঁদের জোসনায় লাখো তারার মাঝে
তোমার প্রেমের আলো খুঁজি।
আমার রাত জাগা প্রেম পিপাসা দেখে
তারাগুলো হিংসা করে,
আকাশের তারাগুলো প্রশ্ন করে
এতো ভালোবাসি কেনো তোমাকে?
জবাবে আমি বলি –
চাঁদের আলোয় আলোকিত ভূবন,
তোমরা কেনো ফুঠো তার পাশে?
তারাগুলো বলে তুমি তো কবি
জবাবটা রয়েছে তোমার কাছে।
আমি হেসে বলি,শুনো হে তারাগুলি,
চাঁদ শুধু পারে আলো ছড়াতে,
সৌন্দর্য রয়ে যায় বাকি,
চাঁদের চারপাশে লাখো তারার হাসি
কবির হৃদয় হয় উদাসী।
পিপাসিত হৃদয় করতে পারে শীতল
আমি যাকে ভালোবাসি,
হৃদয়ের চাঁদ সে তো আমার প্রিয়তমা
চোখের মাঝে রয়েছে লাখো তারার হাসি।
আমি কেমন করে ভুলে থাকি তাকে
যদিও সে ভাবে না মোর কথা,
আমি সন্ন্যাসী সেজেছি তার প্রেমে পরে
রাত জেগে লিখে যাই প্রেমের কাব্যকথা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD