1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

গাজায় ইসরায়েলির হামলার প্রতিবাদে গন বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার পঠিত

গাজায় ইসরায়েলির হামলার প্রতিবাদে গন বিক্ষোভ মিছিল

মো:ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইল

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে ঘাটাইলের সাধারণ জনগণ। সোমবার ৭ এপ্রিল বেলা ১১টায় ঘাটাইল উপজেলার বিজয় ৭১ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি বিজয় ৭১ চত্বর থেকে শুরু হয়ে ঘাটাইল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অংশগ্রহণকারীরা ‘ইসরায়েল নিপাত যাক ‘গাজার জনগণের পাশে দাঁড়াও‘গণহত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত করেন ঘাটাইল শহর।
এসম বক্তব্য রাখেন,মুফতি আশরাফ বিন সাঈদ – সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, টাঙ্গাইল জেলা শাখা,মুফতি ইমরান হোসাইন – সভাপতি, ঘাটাইল উপজেলা শাখা,সামিউল ইসলাম প্রান্ত, শাহনুর ইসলাম সাজ্জাদ, তানভীর, লিয়াফ প্রান্ত, সৌমিক আকন্দ, রিজাউল রুদ্র, হাসনাত, ও রিদুয়ান ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “গাজায় প্রতিদিন যেভাবে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, তা বিশ্বের কাছে আর নিছক খবর নয়—এটি এক গণহত্যা। এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।”
সমাবেশ শেষে গাজায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। ভবিষ্যতেও ঘাটাইল থেকে নিয়মিতভাবে মানবিক সচেতনতা বাড়াতে আরও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD