1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নববধূ’কে শ্লীলতাহানির অভিযোগ

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৮২ বার পঠিত

কিশোরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নববধূ’কে শ্লীলতাহানির অভিযোগ

মো সবুজ মিয়া কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে বগুলাগাড়ী বাবুপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ছাইয়াদার রহমানের বিরুদ্ধে এক নববধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে । 

রোববার (২৩ মার্চ) দুপুর ২ টায় উপজেলার চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী বাবুপাড়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী নববধূ বলেন, সর্দি ও জ্বর নিয়ে গেলে দায়িত্বরত সিএইচসিপি ছাইয়াদার রহমান আমার গলায় তার হাত দিয়ে মলম লাগিয়ে দেন। এ সময় তিনি আমার পেটে ও স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন আমি চিৎকার দিলে উপস্থিত আমার শ্বশুরী ও আরও লোকজন চেম্বারে প্রবেশ করেন। বিষয়টিকে ধামাচাপা দিতে চেষ্টা চালান বলে অভিযোগ ওই নববধূ’র।

এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম এর মুঠোফোনে একাধিকবার কল করলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কিশোরগঞ্জ উপজেলা প:প কর্মকর্তা ডা: নীল রতন দেব এর সাথে এবিষয়ে কথা হলে তিনি জানান, আমাদের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ছাইয়াদার রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD