1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জনের কারাদণ্ড রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেপ্তার বগুড়ার গাবতলীতে স্তন ক্যান্সার স্ক্রিনিং সচেতনতামূলক সভা অনুষ্ঠান মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই : চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হক নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাগআঁচড়ায় হাইওয়ে পুলিশের চেকপোস্টে ধরা পড়ল গাঁজাসহ মাদক কারবারি, জব্দ মোটরসাইকেল অকাল বৃষ্টিতে ফুলবাড়ীর আমন চাষিদের দিশেহারা দশা: সিরাজগঞ্জ তাড়াশে পুকুরে বিষ প্রয়োগ করে চার লাখ টাকার মাছ নিধন,ব‍্যংক রিনে দিশে হাড়া চাষি। ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ইলিয়াস হোসেন এলিচ গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জনের কারাদণ্ড

  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলার চর করনেশন, জুরান মোল্লাপাড়া ও দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন- চর করনেশন এলাকার সাকাই খানের ছেলে নোয়াই খান (৩৬), জুরান মোল্লাপাড়া এলাকার মোঃ মফিজুর রহমানের ছেলে রাজু মাহমুদ (৩৫) এবং দৌলতদিয়া যৌনপল্লী এলাকার মৃত দুলাল শেখের মেয়ে মুন্নি (৫০)।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি),
মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত নোয়াই খান ও রাজু মাহমুদকে ছয় মাস করে এবং মুন্নিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো. রাসেল আলী রোববার বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD