
জাহেদ হোসেন খান,বিশেষ প্রতিনিধি(চট্টগ্রাম):
চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৬টা থেকে শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাতবাড়িয়া ছলিয়ারপাড়া এলাকার মো. ইউসুফের ছেলে ইমরান খান টিপু (২২), সাতবাড়িয়া বহরমপাড়া এলাকার মো. মহিউদ্দিনের ছেলে আইনুদ্দিন সাহিল (২৬) এবং সাতবাড়িয়া আরিফ শাহপাড়া এলাকার আব্দুল গনি বাবুর্চীর ছেলে মো. সাজ্জাদ হোসেন জিহান (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ইমরান খান টিপু ২০২৪ সালের ৮ অক্টোবর দায়ের করা চন্দনাইশ থানার একটি মামলার আসামি। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, চুরি, ভাঙচুরসহ বিস্ফোরক আইনে অভিযোগ রয়েছে। অপরদিকে, আইনুদ্দিন সাহিল ও সাজ্জাদ হোসেন জিহান ২০২৬ সালের ২১ নভেম্বর দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামি।
গ্রেপ্তারের পর আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে যথাযথ পুলিশি পাহারায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।