কিশোরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নববধূ'কে শ্লীলতাহানির অভিযোগ
মো সবুজ মিয়া কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে বগুলাগাড়ী বাবুপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ছাইয়াদার রহমানের বিরুদ্ধে এক নববধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ।
রোববার (২৩ মার্চ) দুপুর ২ টায় উপজেলার চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী বাবুপাড়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নববধূ বলেন, সর্দি ও জ্বর নিয়ে গেলে দায়িত্বরত সিএইচসিপি ছাইয়াদার রহমান আমার গলায় তার হাত দিয়ে মলম লাগিয়ে দেন। এ সময় তিনি আমার পেটে ও স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন আমি চিৎকার দিলে উপস্থিত আমার শ্বশুরী ও আরও লোকজন চেম্বারে প্রবেশ করেন। বিষয়টিকে ধামাচাপা দিতে চেষ্টা চালান বলে অভিযোগ ওই নববধূ'র।
এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম এর মুঠোফোনে একাধিকবার কল করলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কিশোরগঞ্জ উপজেলা প:প কর্মকর্তা ডা: নীল রতন দেব এর সাথে এবিষয়ে কথা হলে তিনি জানান, আমাদের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ছাইয়াদার রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM