1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

নেত্রকোণায় ওলামা-মাশায়েখ, এতিম পেশাজীবি ও রাজনিতীবিদদের সম্মানে বিএনপি কেন্দ্রীয় নেতা ড্যানীর ইফতার মাহফিল

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

নেত্রকোণায় ওলামা-মাশায়েখ, এতিম পেশাজীবি ও রাজনিতীবিদদের সম্মানে বিএনপি কেন্দ্রীয় নেতা ড্যানীর ইফতার মাহফিল

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোণা জেলা প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনার ওলামা-মাশায়েখ, এতিম, পেশাজীবি ও রাজনিতীবিদদের সম্মানে বিএনপির কেন্দ্রীয় নেতা ড্যানীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (১৯ মার্চ) পুরাতন কালেক্টরেট মাঠ প্রাঙ্গনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  জতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফা জেসমিন নাহীন, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আমিনুল হক খান মুকুল, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান রেজভী,  সাবেক সহ সভাপতি  ইমরান খান চৌধুরী, জেলা বিএনপি সাবেক সাংগঠিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা,  সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল আলম মারুফ, পৌর বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জাহিদুল আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ টি এম আব্দুল বারী ড্যানী তার বক্তব্যে বলেন, জুলাই আগষ্টে ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার মন্ত্রী এমপিরা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের অপ তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবী জানান। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা এবং তাদের দীর্ঘায়ু  কামনা করে বিষেশ  মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মাসুদ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD