1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

গোয়ালন্দে ১৫ গ্রাম হিরোইন ও ২টি গাঁজা গাছসহ ৪ মাদক ব্যবসায়ী আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৭ বার পঠিত

 

গোয়ালন্দে ১৫ গ্রাম হিরোইন ও ২টি গাঁজা গাছসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক ঃ রাজবাড়ি

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ ০৩ জন ও ০২টি গাঁজা গাছসহ ০১ জন সর্বমোট ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ১৬ই সেপ্টেম্বর বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার। এসময় তিনি জানান, এএসআই মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযানে ১৫ই সেপ্টেম্বর সন্ধায় গোয়ালন্দ ঘাট থানাধীন বিষ্ণপুর সাকিনস্থ বরাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী ১। মোঃ রাসেল গাজী (৪৫), কে ১০ গ্রাম হিরোইন সহ আটক করে পুলিশ। সে রাজবাড়ী সদর এলাকার কাচরন্দ গ্রামের মৃত আঃ রশিদ গাজীর ছেলে। তার কাছ থেকে উদ্ধার হওয়া হিরোইনের মূল্য অনুমানিক ১ লক্ষ টাকারও বেশি। ও এসআই এ.এস.এম ইছা খান সঙ্গীয় ফোর্সসহ অভিযানে ১৫ই সেপ্টেম্বর বিকালে সমীর মৃধার পাড়া সাকিনস্থ হাশেম দেওয়ান (৫৫) এর বসত ঘরের পিছনে থেকে ২। হাশেম দেওয়ান (৫৫), কে ২টি গাঁজা গাছ সহ আটক করে পুলিশ। সে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মদনখালি গ্রামের মৃত শুকুর আলী শেখের ছেলে। এছাড়াও এসআই মোঃ আশরাফুল ইসলামের সঙ্গীয় অফিসারসহ অভিযানে পরিচালনা করে ১৫ই সেপ্টেম্বর রাতে দৌলতদিয়া পোড়াভিটাস্থ বাঁশের সাঁকোর মাথায় খাজার ঘরের পার্শ্বে থেকে ৩। নায়েব হোসেন হৃদয় (৩৮), ও ৪। রেজাউল সিকদার (৪২),কে ৫ গ্রাম হিরোইন সহ আটক করে পুলিশ। এর মধ্যে নায়েব মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আমডালা গ্রামের আব্দুল কুদ্দুস ছেলে ও রেজাউল গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার, শাহাদাৎ মেম্বার পাড়া গ্রামের মৃত মহি উদ্দিন শিকদার এর ছেলে। এদের কাছ থেকে উদ্ধার হওয়া হিরোইন মুল্য অনুমানিক ৫০ পঞ্চাশ হাজার টাকা। এর মধ্যে ১নং মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ০১ টি মাদক মামলাসহ মোট ০৪ টি মামলা এবং ২নং ব্যবসায়ীর বিরুদ্ধে ০২ টি মাদক মামলাসহ মোট ০৪ টি মামলা রয়েছে। পরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD