1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

পরম প্রিয়

  • প্রকাশিতঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২০৭ বার পঠিত

পরম প্রিয়
মহসিন আলম মুহিন

পরম প্রিয়, দেখা দিও, সেই মহাকঠিন কালে-
আঁধার ঘন হতাশায় ভরা অজানা যাত্রা কালে।।

এক এক করে দূরে সরে যাবে-সাথী হারা, বাতি হারা,
চাই বা না চাই ঢেলে দিও প্রিয়-তোমার করুণার ধারা।।

পাশে যে ঘুমায় দিশা নাহি পায়, বের হলে প্রাণ বায়ু,
নহে আস্থার কেহ-তুমিই পরম প্রিয়, তুমিই যে মোর প্রভু।।

ডাক্তার ঔষধ কেহ নয়-তোমার মতো পরম প্রিয়,
মুখখানি ভার পারেনা তাড়াবার-মৃত্যুর মতো সত্য অপ্রিয়।।

রহমান আপন, রহিম আপন, পরম প্রিয় মহান সৃষ্টিকর্তা,
তোমার কৃপা, তোমার করুণা, বড়ই প্রয়োজন দাতা।।

আমার ধর্ম, আমার রাসুল, আমার পরম প্রিয় রব,
আর যত আছে, স্বার্থের টানে, ঘোরাঘুরি কলোরব।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD