1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ধামইরহাটে সরকারি খাস জমিতে বালু উত্তোলন করায় ৫০ হাজার অর্থদন্ড।

  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৪৩৫ বার পঠিত
ধামইরহাটে সরকারি খাস জমিতে বালু উত্তোলন করায় ৫০হাজার অর্থদন্ড।
রিপোর্টার ছাইদুল ইসলাম ঃ নওগাঁর ধামইরহাটে সরকারি খাস জমিতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গোলাম মোস্তফা (৫৩) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 
মঙ্গলবার (৪ মার্চ) বেলা এগারোটার সময় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
ইউএনও বলেন, জেলা প্রশাসকের কাছে প্রেরিত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসুবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মানপুর আশ্রয়ণের পার্শ্ববর্তী এলাকায় সরকারি খাস জমিতে একদল দুষ্কৃতকারী অবৈধভাবে বালু উত্তোলন করছেন। 
বিষয়টি নিশ্চিত হয়ে গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ আর্মি পত্নীতলা ক্যাম্প এবং বাংলাদেশ পুলিশ ধামইরহাট থানার একটি দলসহ যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। 
পরে মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধের সাথে যুক্ত ওই এলাকার মৃত মোজাহার আলীর ছেলে গোলাম মোস্তফাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD