1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইলে ভোটার দিবস উদযাপন

  • প্রকাশিতঃ রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৮৪ বার পঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে ভোটার দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: রিমন হোসেন

তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রবিবার (২ মার্চ ২০২৫) সকালে ঘাটাইলে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালী মাধ্যমে কর্মসূচির শুরু হয়। র্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয়। যদি কখনো তাদের সাথে প্রতারণা করা হয় তাদের অধিকার লঙ্ঘন করা হয় তাহলে তারা আগামীতে কিভাবে অধিকার আদায় করতে হবে তা দেখিয়ে দিবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD