1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

নওগাঁয় পৃথক অভিযানে তিন জন ডাকাত সহ ৪ জন আটক

  • প্রকাশিতঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

নওগাঁয় পৃথক অভিযানে তিন জন ডাকাত সহ ৪ জন আটক

মোকছেদুল ইসলামন ওগাঁ জেলা প্রতিনিধি: 

নওগাঁয় পৃথক অভিযানে তিনজন ডাকাত সহ চারজনকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার দুপুর ১ টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ৯ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয় ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর সোনাইচন্ডি হাটে মহিষ বিক্রি শেষে নয় জন ভটভটিযোগে ফেরার পথে নওগাঁ জেলার সাপাহার থানাধীন মাইপুর খারী সংলগ্ন ব্রিজের পাশে রাস্তার উপর নয় দশ জনের একটি ডাকাত দল দুই তিনটি মাঝারি আম গাছ কেটে রাস্তায় ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভটভটির যাত্রীদের নামিয়ে তাদের কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে ভটভটির যাত্রীদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে তাদের নিকট থেকে ৫ লক্ষ ৬৬ হাজার টাকা লুণ্ঠন করে নেয়। ডাকাত দলের অন্যান্য সদস্যদের আটক করে আদালতে সোপর্দ করা হলেও ডাকাতির পর থেকেই জেলার নিয়ামতপুর থানার পরানপুর বড়াইল গ্রামের বিদেশ পাহাড়ের ছেলে শ্রী বিকাশ পাহান ও দামপুরা রাজবংশী পাড়া গ্রামের ইন্দ্র বর্মনের ছেলে জয় কুমার পলাতক ছিল। পরবর্তীতে নিয়ামতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গতরাতে তাদের আটক করতে সমর্থ্য হয়। পুলিশ সুপার আরো বলেন, কুখ্যাত ডাকাত বিকাশ পাহানের বিরুদ্ধে নওগাঁ জেলার বিভিন্ন থানায় ছয়টি ডাকাতি মামলা রয়েছে। অপর ঘটনার বর্ণনায় পুলিশ সুপার বলেন, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬.২০ মিনিটের দিকে আত্রাই থানাধীন দাড়িয়াগাথী গ্রামের স্বর্ণ ব্যবসায়ী শ্রী নান্টু কুমার আত্রাই নতুন বাজারে অবস্থিত তার জুয়েলার্স থেকে ১৫ ভরি স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে বাড়িতে যাওয়ার পথে আহসানগঞ্জ হাটের দক্ষিণ পাশে মালাধর ব্রিজের উপর পৌছামাত্র পেছন থেকে দুটি মোটরসাইকেলে আগত পাঁচজন ডাকাত তার মাথায় আঘাত করে মোটরসাইকেল দিয়ে পথ রোধ করে তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সূত্র ধরে ডিবি পুলিশের নেতৃত্বে একটি চৌকস টিম একাধিক ডাকাতি মামলার আসামি আহসান রাজকে মান্দা থানার ফেরিঘাট থেকে গতকাল গ্রেফতার করে। অপর একটি অভিযানে জেলার ডিবি পুলিশ মান্দা থানাধীন দেলুয়াবাড়ি বাজারে যোগী মন্ডবের সামনে হতে ২০ গ্রাম হিরোইন সহ দেলুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ এর ছেলে মেহেদী হাসান পাইলট নামের একজনকে গ্রেফতার করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD